জাকিরের অফ ফর্মে ভক্তদের 'ক্ষো'ভ!' দল থেকে 'প'দ'ত্যা'গে'র 'ঘোষণা!

 





বাংলাদেশ ক্রিকেটে একের পর এক বিতর্কের মধ্যে এবার উঠে এসেছে উইকেটরক্ষক-ব্যাটার জাকির আলি অনিকের নাম। সম্প্রতি তার অফ ফর্ম নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আলোচন-সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করছেন, জাকিরের পারফরম্যান্স দলের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে।





তবে বিষয়টি আরও বড় আকার ধারণ করে যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়— “অফ ফর্মের কারণে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাকির আলি অনিক।” খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্রিকেটভক্তদের মধ্যে।




কিন্তু যাচাই করে দেখা গেছে, এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। কোনও অফিসিয়াল সূত্র বা বিসিবি এমন ঘোষণা দেয়নি। এমনকি দলীয় কোচ ফিল সিমন্স জানিয়েছেন, জাকিরের ওপর এখনো তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন,

 “জাকির একজন প্রতিভাবান ক্রিকেটার। ফর্ম সাময়িক বিষয়, সে খুব শিগগিরই ফিরবে নিজের ছন্দে।”




ফলে বোঝা যাচ্ছে, পদত্যাগের খবরটি শুধুই বিনোদনভিত্তিক সোশ্যাল মিডিয়া পেজের ভুল তথ্য, যার কোনও বাস্তব ভিত্তি নেই।

Post a Comment

Previous Post Next Post