নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ নারী দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান নারী দল।
ইনিংসের শুরুতেই মারুফা আক্তার পাকিস্তানের দুই ওপেনারকে শূন্য রানে ফিরিয়ে চাপিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ফাতিমা সানাদের দল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ফাতিমা সানা (২২) এবং রামিন শামিম (২৩)। এছাড়া শেষ দিকে ডায়ানা বাইগের ব্যাট থেকে আসে ১৬ রান। তবে আর কেউ দাঁড়াতে না পারায় ৩৮.৩ ওভারেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরনা আক্তার, মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া নাহিদা আক্তার নেন ২টি উইকেট (৮ ওভারে ১৯ রান), মারুফা আক্তার ২ উইকেট, আর রাবেয়া খান ও ফাহিমা খাতুন পান ১টি করে উইকেট।
ম্যাচে বাংলাদেশের বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা পুরোপুরি চাপে ছিল। এখন জয়ের জন্য টাইগ্রেসদের সামনে রয়েছে মাত্র ১৩০ রানের টার্গেট।

Post a Comment