বড় চমক! সাইফ হাসানকে দলে নেওয়ার আসল কারণ ফাঁস করলেন লিটন!

 

নেদারল্যান্ডস সিরিজ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান। ডাচদের বিপক্ষে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাইফ। এশিয়া কাপের দলেও আছেন সাইফ, হতে পারেন বাংলাদেশ দলের তুরুপের তাস।



ওপেনিং, চার নম্বরের পাশাপাশি বল হাতেও বেশ কার্যকরী সাইফ হাসান। পার্ট টাইম অফ স্পিনে নিজের ভেলকি দেখিয়েছেন ভালোভাবেই। সাইফকে এ কারণেই কার্যকরী ভাবছেন টাইগার অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সাইফের প্রশংসা করেছেন লিটন।    


হংকং ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘অবশ্যই সাইফকে নেওয়া এজন্যই, তার আগ্রাসী ব্যাটিং সাথে ১-২ ওভার হাত ঘোরাতে পারে। যেকোনো ম্যাচে উইকেটে স্পিন ধরলে সে বল করতে পারবে। যেকোনো পরিস্থিতিতে সে অধিনায়ককে হেল্প করবে।’


তবে আবুধাবির উইকেটে কি স্পিন ধরবে? এই প্রশ্নের উত্তর এখনও জানা নেই লিটনের। তবে আগের ম্যাচ দেখে ভালো উইকেটের আশাই করছেন অধিনায়ক, ‘উইকেট দেখার সুযোগ হয়নি। শেষ ম্যাচ দেখে ভালো উইকেট মনে হয়েছে। ম্যাচ জিতা ছাড়া আর কোনো অপশন নেই।’ 



এশিয়া কাপে ‘বি’ গ্রুপে লড়ছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে বাংলাদেশ।


Post a Comment

Previous Post Next Post