আফগানিস্তান-শ্রীলঙ্কার কপালে দুঃখ, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন!

 

এশিয়া কাপকে সামনে রেখে ক্রিকেট দুনিয়ায় যখন ভবিষ্যদ্বাণীর ঢল নেমেছে, তখন ভারতের সাবেক হেড কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বাংলাদেশকেই এগিয়ে রাখলেন। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

শাস্ত্রীর মতে, বাংলাদেশের বর্তমান দল ব্যাটিং, পেস এবং স্পিন—তিন বিভাগেই দারুণ ভারসাম্যপূর্ণ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে লিটন দাস, তানজিদ হাসান, সাইফ হাসানদের ব্যাটিং ফর্ম এবং মুস্তাফিজ-তাসকিন-শরিফুলদের পেস আক্রমণ প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হতে পারে। অন্যদিকে মেহেদী মিরাজ, তাইজুল ও নাসুম আহমেদের মতো স্পিনাররা দলকে দিয়েছে বাড়তি শক্তি।


তিনি বলেন, “বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণ দুর্দান্ত। ব্যাটাররাও দারুণ ছন্দে আছে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের তুলনায় তারা অনেক এগিয়ে। সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সই বাংলাদেশকে এবারের আসরে বিশেষভাবে এগিয়ে রেখেছে।”


শাস্ত্রীর এমন মন্তব্যে নিঃসন্দেহে বাংলাদেশ দল আত্মবিশ্বাস আরও দ্বিগুণ পাবে। সমর্থকদের মধ্যেও তৈরি হবে বাড়তি উচ্ছ্বাস।

Post a Comment

Previous Post Next Post