মাথায় হাত বাংলাদেশের! সুপার ফোরে যেতে সামনে জটিল সমীকরন!

 

শ্রীলঙ্কার কাছে বড় হারের ফলে এশিয়া কাপের সুপার ফোর–এ ওঠার পথে কঠিন সমীকরণে পড়েছে বাংলাদেশ। শনিবারের ম্যাচে লঙ্কানরা ৩২ বল হাতে রেখে জয় পাওয়ায় নেট রান রেটে বড় ধাক্কা খেয়েছে লিটন দাসের দল।

তবে এখনো শেষ চারের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই আবারো টিকে যাবে বাংলাদেশ।


কেন জটিল হলো পরিস্থিতি?


শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ই কাল হয়েছে বাংলাদেশের। শুরুতেই ২ উইকেট হারানোয় চাপে পড়ে দল। লিটন দাস (২৮), জাকের আলী (অপরাজিত ৪১) ও শামীম পাটোয়ারীর (অপরাজিত ৪২) ইনিংসে ভর করে দল মোটে ১৩৯ রান তুলতে পারে।


বল হাতে শুরুতে উইকেট পেলেও রান আটকাতে ব্যর্থ হওয়ায় জয় সহজ হয়ে যায় লঙ্কানদের জন্য।


সুপার ফোরের সম্ভাবনার সমীকরণ


১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। এরপর আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হারে, তবে সরাসরি শেষ চারে উঠে যাবে বাংলাদেশ (৪ পয়েন্ট)। কিন্তু আফগানরা যদি শ্রীলঙ্কাকে হারায়, তখন নির্ধারক হবে নেট রান রেট (NRR)।


বর্তমান নেট রান রেট:


আফগানিস্তান: +৪.৭০০


শ্রীলঙ্কা: +২.৫৯৫


বাংলাদেশ: -০.৬৫০


তাই আফগানদের হারানোর পাশাপাশি বড় ব্যবধানে জেতাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য। নইলে তাকিয়ে থাকতে হবে লঙ্কানদের জয়ের দিকে।

Post a Comment

Previous Post Next Post