ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনায় টইটম্বুর পরিবেশ। তবে এবার সেই ম্যাচে আলোচনার কেন্দ্রে চলে এলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ফিল্ডিংয়ের সময় হঠাৎই তিনি ‘প্লেন ভূপাতিত করার’ অভিনয় করেন, আর তা সরাসরি ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে।
স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা প্রথমে হতবাক হয়ে গেলেও মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই বলছেন—এটি ছিল ভারতীয় দর্শকদের উস্কানির জবাব। অন্যদিকে ভারতের সমর্থকেরা এটিকে অসম্মানজনক আচরণ বলে সমালোচনা করেছেন।
মাঠের ভেতরে-ভেতরে ক্রিকেটের উত্তেজনা যতটা, মাঠের বাইরে সেই উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে এমন অভিনয় ও অঙ্গভঙ্গি। হারিস রউফের এই কর্মকাণ্ড ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

Post a Comment