অবশেষে কোন পথ না পেয়ে 'ক্ষ'মা' চাইলেন লিটন!

 



এশিয়া কাপে ভালো পারফর্ম করতে না পারায় লিটন কুমার দাস সকলের কাছে ক্ষমা চেয়ে -তিনি ফেসবুক পোস্টে বলেন আমরা এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। 



আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি। দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সকল উন্মাতাল সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 




ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা ছিল ভীষণ কষ্টের। একই কারণে আমি আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারব না। দ্রুত সুস্থ হয়ে ফেরার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি — আর এ কষ্ট আমাকে দীর্ঘদিন পোড়াবে।



শেষে, টুর্নামেন্ট জুড়ে আপনাদের অসীম সমর্থনের জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। একজন খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান, কারণ আমাদের আছে পৃথিবীর সেরা সমর্থকরা। খুব শীঘ্রই আমরা আপনাদের প্রাপ্য আনন্দ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।

Post a Comment

Previous Post Next Post