ব্রেকিং নিউজ: নতুন দায়িত্বে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ!

 

বাংলাদেশ ক্রিকেটে অভিজ্ঞদের নিয়ে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। বিসিবির উদ্যোগে স্থানীয় কোচদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ব্যাটিং কোর্স। আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই “রান স্কোরিং ওয়ার্কশপ”।

এই কর্মশালা পরিচালনা করবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কোচ অ্যাশলে রস, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় ও কোচদের মানোন্নয়নে কাজ করছেন। বিশেষ এই কোর্সে অংশ নেবেন বাংলাদেশের ক্রিকেটের পরিচিত মুখরা। এর মধ্যে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রাজিন সালেহ, হান্নান সরকার, হাবিবুল বাশার ও তুষার ইমরান।


কর্মশালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ব্যাটিং স্কিল উন্নয়ন ও টেকনিক্যাল দিকগুলোর উপর। বিসিবি বিশ্বাস করছে, এ ধরনের উদ্যোগ স্থানীয় কোচদের আরও দক্ষ ও সমৃদ্ধ করে তুলবে। আর সেই দায়িত্বে থেকে নতুন ভূমিকায় আবারও আলোচনায় ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

Post a Comment

Previous Post Next Post