এশিয়া কাপের উত্তেজনার মাঝেই নেমে এলো শোকের ছায়া। ক্রিকেট বিশ্ব হারালো এক কিংবদন্তিকে। চলে গেলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল আম্পায়ার ডিকি বার্ড। ইংল্যান্ডের বার্নসলেতে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৭০ সালে প্রথমবার কাউন্টি ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন ডিকি বার্ড। ১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে তিনি পরিচালনা করেছেন ৬৬টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে ম্যাচ। তিনটি বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করার বিরল কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। ক্রিকেট মাঠে ন্যায্যতা আর মজার আচরণের জন্যও তিনি বিশ্বজুড়ে সমান জনপ্রিয় ছিলেন।
তার মৃত্যুতে ক্রিকেট বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।


Post a Comment