ছন্দে নেই হৃদয়, এবার লিটনের কঠিন আল্টিমেটাম!

 

নেদারল্যান্ডস সিরিজে সুযোগ পেয়েও ব্যাট হাতে আলো ছড়াতে পারলেন না তাওহিদ হৃদয়। একসময় ধারাবাহিক পারফরম্যান্সে ভরসা জাগানো এই ব্যাটার দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছেন। সিরিজের তৃতীয় ম্যাচেও হাসেনি তার ব্যাট—ওয়ানডে মেজাজে খেলে ১৪ বলে মাত্র ৯ রান করেন তিনি।


বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল। এরপর নেমে আসে ঝুম বৃষ্টি, ম্যাচ আর মাঠে গড়ায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে আগের দুই ম্যাচ জেতায় ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।


তবে দলের জয়ের আনন্দে থেকেও তাওহিদ হৃদয়কে নিয়ে এবার সরাসরি কঠিন বার্তা দিয়েছেন অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে লিটন স্পষ্ট ভাষায় বলেন—


হৃদয়ের জন্য এটাই শেষ সতর্কবার্তা। জাতীয় দলে জায়গা পেতে হলে তাকে দ্রুত ফর্মে ফিরতে হবে। নির্দিষ্ট দিনে সংগ্রাম করা স্বাভাবিক, কিন্তু দীর্ঘ সময় ধরে এভাবে চললে তা মেনে নেওয়া যাবে না। সামনে এশিয়া কাপ, ওখানেই প্রমাণ করতে হবে যে সে বড় ম্যাচের প্লেয়ার। না হলে আমরা বিকল্প খুঁজতে বাধ্য হবো।”


টাইগার অধিনায়কের এই বক্তব্যের পর স্পষ্ট যে, এশিয়া কাপই হতে যাচ্ছে তাওহিদ হৃদয়ের জন্য শেষ সুযোগ। সেখানে পারফর্ম করলেই কেবল জায়গা ধরে রাখতে পারবেন তিনি।


Post a Comment

Previous Post Next Post