ক্রিকেট মানেই ভদ্রলোকের খেলা! ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 'ব'হি'ষ্কা'র'!

 



এবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে নানা ঘটনায় পূর্ণ এ আসরের রেশ এখনও কাটেনি। চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া না দেওয়া নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব যেন নতুন রুপ পেয়েছে।



ভারত বলছে তাদের ট্রফি দেওয়া হয়নি আর পাকিস্তান বলছে সূর্যকুমার ট্রফি নিতে চায়নি নাকভির হাত থেকে। কারণ তিনি এসিসি প্রধান হলেও পিসিবির চেয়ারম্যান তথা দেশের মন্ত্রীও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বলা হয় ভারত আজ (ফাইনাল খেলার দিন) তাদের পুরস্কার গ্রহণ করবে না। নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকায় সত্যিই ট্রফি নেয়নি ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই উদযাপন করেন।




এমন অবস্থায় ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।




রশিদ লতিফ লিখেছেন, 'এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনো খেলায় তাই হতো। কিন্তু আইসিসির চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।'


Post a Comment

Previous Post Next Post