সরাসরি ট্র''ল! ম্যাচ শেষে পাকিস্তানকে ব্য''ঙ্গ করে বাংলাদেশের উদাহরণ টানলেন অশ্বিন!

 

বাংলাদেশও ১৪০ রান করল, সে জায়গায় পাকিস্তান থামল ১২৭ রানে। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশকে টেনে এভাবেই পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বর্তমান দলের সাথে পাকিস্তানের কোনো তুলনাই যেন করতে চান না অশ্বিন। একইসাথে আহ্বান জানিয়েছেন, পাকিস্তানকে ভারতের গ্রুপে না রেখে বরং শ্রীলঙ্কার সাথে বেশি বেশি ম্যাচ রাখা উচিৎ টিম ইন্ডিয়ার।




এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচে ছিল না প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটা। একপেশে সেই লড়াইয়ে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।


ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে আলাপকালে অশ্বিন বলেন, ‘আয়োজকদের উচিৎ পরের বার ভারত ও শ্রীলঙ্কার তিনটি ম্যাচ রাখা। আমার মনে হয় ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।‘



ভারত-পাকিস্তান উন্মাদনা যে মাত্রায় সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা এখন দুই দলের মধ্যে নেই। অশ্বিনের যেন তাই মায়াই হচ্ছে পাকিস্তানের জন্য, ‘আমার পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে। বিশ্বের সব লিগে খেলার অভিজ্ঞতা তাদের নেই। রাজনৈতিক প্রসঙ্গে যাব না। সাইম আইয়ুব ছাড়া আর তেমন কারও যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। ব্যবহারিক, প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারত ভিন্ন অবস্থানে রয়েছে, তাই দুই দলের তুলনা করা অন্যায্য ব্যাপার।‘



ভারত ও পাকিস্তানের তুলনা খাটে না জানিয়ে তিনি বলেন, ‘এটি ভারতের সবচেয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দল। এখানে দুই দলের তুলনাই হয় না আসলে।‘


এ সময় বাংলাদেশকে টেনে এনে পাকিস্তানকে খোঁচা দেন ভারতের এই সুপারস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাকফুটে থেকে ১৩৯ রান জড়ো করেছিল। পাকিস্তান থেমেছে ১২৭ রানে। বাংলাদেশের চেয়েও খারাপ খেলেছে পাকিস্তান, বিষয়টি মানতে যেন কষ্টই হচ্ছে।


অশ্বিন বলেন, ‘১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ৭৫ রান করলে ১৫০, ১৬০ এমনকি ১৬৫ রানও করতে পারত। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটাই দেখুন না। এমনকি বাংলাদেশও ১৪০ রানও করেছিল। জাকের-শামীমের জুটিতে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু পাকিস্তান খুবই খারাপ খেলেছে।‘


Post a Comment

Previous Post Next Post