বাংলাদেশ ক্রিকেটে নেমে এসেছে বড় ঝড়! এশিয়া কাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার শুধু ক্রিকেটার নয়, কোচদের দিকেও পড়েছে কড়া নজর। বিসিবি সভাপতি বুলবুল জানিয়েছেন, “দায়িত্বশীলতা ও পারফরম্যান্স ছাড়া আর কেউ যোগ্য সন্মান পাবে না।”
এশিয়া কাপে ব্যর্থতার পর থেকেই ভক্তদের ক্ষোভ তীব্র। তারই প্রেক্ষিতে বুলবুলের এই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে কোচদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। এরপর সন্তোষজনক ফলাফল না পেলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে
বুলবুল আরও বলেন, “দেশের জার্সি শুধু গর্ব নয়, এটি দায়বদ্ধতার প্রতীক। যারা দায়িত্ব বুঝে মাঠে নামবে না, তারা আর এই জার্সি পাওয়ার যোগ্য নয়।”ভক্তরা বলছেন, অবশেষে এলো সেই কঠিন পদক্ষেপ যা বাংলাদেশ ক্রিকেটে জবাবদিহিতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।

Post a Comment