কঠিন 'হুং'কা'র' তামিমের! জয় শাহ বিশ্ব ক্রিকেট চালালে আমি কেন পারব না?

 

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার বোর্ড পরিচালনা নিয়ে সরাসরি কড়া বার্তা দিলেন। তাঁর বক্তব্যে ফুটে উঠেছে নেতৃত্বের প্রতি আত্মবিশ্বাস এবং বয়সভিত্তিক ধ্যানধারণার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান।

তামিম বলেন, “বোর্ড চালানোর জন্য বয়স কোনো বিষয় নয়! দেখুন জয় শাহ—তরুণ হয়েও সে পুরো বিশ্বের ক্রিকেট সামলাচ্ছেন। আমাদের দেশে এখনো এই মানসিকতার পরিবর্তন দরকার, যে কেবল ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তিরাই ভালো দায়িত্ব নিতে পারেন। আসলে কাজ করার মনোভাব ও দক্ষতাই আসল।”


তামিম আরও যোগ করেন, “আইসিসি সভাপতির বয়স মাত্র ৩৬ বছর। অথচ তিনি পুরো বিশ্বের ক্রিকেট পরিচালনা করছেন। তাহলে আমি কেন পারব না? বাংলাদেশের ক্রিকেটেও নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার সুযোগ দিতে হবে।”


তামিমের এই বক্তব্যে ক্রিকেট মহলে নতুন আলোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, এটি তাঁর বিসিবি প্রশাসনে সক্রিয়ভাবে প্রবেশের ইঙ্গিত হতে পারে।

Post a Comment

Previous Post Next Post