এশিয়া কাপের দল ঘোষণার পরেই আলোচনায় এলেন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটার সাব্বির রহমান। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাজ্যে। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে পাঠালেন এক সরল কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা।
সাব্বির বলেন— “বাংলাদেশে এখন বৃষ্টির সিজ়ন, বৃষ্টির দিনে তো বসে থেকে লাভ নাই। তাই ইউকেতে এসেছি। এখানে প্র্যাকটিস করছি, সময়টা দারুণ কাটছে।”
এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও নিজেকে ফিট রাখা এবং খেলার মধ্যে রাখতেই সাব্বিরের এই উদ্যোগ। তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন— “এটাই একজন প্রকৃত ক্রিকেটারের মানসিকতা, লড়াই চালিয়ে যাওয়া।”
এখন প্রশ্ন একটাই— সামনে কি আবারও জাতীয় দলে দেখা যাবে সাব্বির রহমানকে?

Post a Comment