পাকা জায়গা নয়, দলে আসা-যাওয়ার খেলোয়াড় হয়ে গেছেন সাইফউদ্দিন! সিমন্সের ভরসা শেষ!

 



লম্বা সময় ধরেই বাংলাদেশের ক্রিকেট দলের আশেপাশে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন, তবে জায়গাটা পাকা করতে পারেননি সেভাবে। যার ফলে দলে আসা-যাওয়ার মাঝেই থাকতে হয়েছে তাকে।




আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের দলে রয়েছেন সাইফউদ্দিন। এর আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজেও দলে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। সুযোগ পেয়ে খারাপ করেননি তিনি। বোলিংয়ের পাশাপাশি সাইফউদ্দিনের ব্যাটিংটাকেও কাজে লাগাতে চান জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘সে (সাইফউদ্দিন) সুযোগ পেলেই ভালো বোলিং করেছে। তার ব্যাটিং নিয়েও আমরা কাজ করছি। কারণ আমরা সবাই জানি সে ব্যাটিংটাও করতে পারে। সেও পরিশ্রম করে যাচ্ছে যেন নিজের ব্যাটিংটা সেরা ছন্দে থাকে। বোলিংয়ে সে বেশ ভালো। দারুণ স্কিলস আছে




সাইফউদ্দিনের মত তানজিম হাসান সাকিবও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন। এই দুজন মিলে নতুন পেস বোলিং জুটি হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেছেন, ‘তানজিম সাকিব অনেক দিন ধরেই দলে রয়েছে। সে নাম্বার ওয়ান ফাস্ট বোলার। সাইফউদ্দিন কিছুটা নতুন সদস্য। আমরা চেষ্টা করছি তাদের পারফরম্যান্স ঠিক জায়গায় রাখতে। এসব জায়গায় সবসময়ই চ্যালেঞ্জ থাকে।’




৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।


Post a Comment

Previous Post Next Post