জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবার 'জে'ল' খাটবেন! 'মা'দ'ক' ও 'অ'স্ত্র'স'হ' 'হাতেনাতে 'গ্রে'প্তা'র'!





ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের হাতে আটক হয়েছেন মাদক ব্যবসায়ী আরমানের সহযোগী হিসেবে কাজ করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক এবং তার সহযোগী অরিফ হোসেন বাঁধন। তাদের কাছ থেকে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।




সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের বথপালিগাঁও এলাকায় অ্যাডভান্স এলপিজি স্টেশনের পেছনে তাদের আটক করা হয়। তবে, এ সময় আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক আশিক পীরগঞ্জ পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাঁধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।





পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন, মাদক ব্যবসায়ী আরমান দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছিল এরই মধ্যে তার সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি এবং বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।




স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ২০১৯ সালে নেপালে মালদ্বীপের বিরুদ্ধে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচে ৭৫ মিনিটে ২ গোল করে সবার নজর কাড়েন। সেই ম্যাচ ৯-০ ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করেছিল। তার ওই পারফরম্যান্স তাকে উদীয়মান ফুটবলার হিসেবে আলোচনায় নিয়ে এসেছিল। কিন্তু পরে নানা কারণে মাঠ ছেড়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর তিনি আরমানের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা শুরু করেন এবং এলাকায় প্রভাব বিস্তার করতে থাকেন।




পুলিশ জানায়, আশিক ও বাঁধন আরমানের হয়ে ইয়াবা সরবরাহ এবং অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে একাধিক স্থানীয় অভিযোগ ছিল। ওসি তাজুল ইসলাম আরও বলেন,‘এ অভিযান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো হয়েছে। আটক আশিক ও বাঁধনকে মাদক সম্রাট আরমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post