প্রথম বলেই উইকেটের উল্লাস, নেদারল্যান্ডসের স্বপ্ন ভাঙলেন তাসকিন!

 



ইনিংসের প্রথম ওভারে শেখ মেহেদী দিয়েছিলেন মাত্র ২ রান। তবে পরের ওভারে শরিফুল ইসলামকে তিন চার মেরে রানের গতি বাড়িয়ে নেন ম্যাক্স ও’ডাউড। তৃতীয় ওভারে মেহেদীকেও মেরেছেন ছক্কা। ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টায় থাকা ডানহাতি ওপেনারকে অবশ্য দ্রুতই ফিরিয়েছেন তাসকিন।




শরিফুলের পরিবর্তে চতুর্থ ওভারে বোলিংয়ে আনা হয় তাকে। বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই উইকেট নিয়েছেন তিনি। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে অনসাইডে খেলতে চেয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। তবে লিডিং এজ হয়ে শর্ট কভারে জাকের আলীকে ক্যাচ দিয়েছেন ১৫ বলে ২৩ রান করা এই ব্যাটার।

Post a Comment

Previous Post Next Post