টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। দুই ওপেনার নাঈম শেখ এবং জিসান আলমের ব্যাটে চড়ে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। ওপেনিং জুটি থেকে আসে ২৭ রান। ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান জিসান।
জিসানের বিদায়ের পর ক্রিজে আসেন সাইফ হাসান। হাঁকিয়েছেন দারুণ এক ছক্কাও। নাঈম কিছুটা ধীরেসুস্থে আগাচ্ছিলেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তোলে বাংলাদেশ। পাওয়ারপ্লের পর হোঁচট খায় টাইগাররা। পরপর দুই বলে আউট হন নাঈম শেখ এবং আফিফ হোসেন ধ্রুব। ২১ বলে ১৯ রান করে বিদায় নেন নাঈম। আফিফ মেরেছেন গোল্ডেন ডাক।
আফিফের বিদায়ের পর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন অধিনায়ক সোহান। সাইফও ছিলেন সাবলীল। দুজনের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে আগাচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখার সময়ে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে বাংলাদেশ 'এ' দল। ২২ বলে ৩০ রান করে ক্রিজে টিকে আছেন সোহান। সমান বল খেলে সমান রান করে টিকে আছেন সাইফ হাসান
মেলবোর্নের হয়ে ২ উইকেট নেন হেমিশ ম্যাকেঞ্জি। ১ উইকেট তোলেন ডগলাস ওয়ারেন।


Post a Comment