বিসিবির নজরে এসে অবশেষে জাতীয় দলে জায়গা পেলেন জিসান আলম!

 

বিসিবির নজর কেড়ে জাতীয় দলে ডাক পেলেন জিসান আলম



বয়সভিত্তিক ক্রিকেট থেকে দারুণ নজর কাড়ছেন জিসান আলম। অনূর্ধ্ব-১৯ পার করে ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন জিসান। সর্বশেষ বিপিএলে যদিও ছিলেন কিছুটা ছন্নছাড়া। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি একদমই। জিসান আলম। 




অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সব ম্যাচেই ওপেনিংয়ে খেলেছেন জিসান আলম। ৬ ম্যাচে হাঁকিয়েছেন ২ ফিফটিও। টি-টোয়েন্টি ক্রিকেটে জিসানের ধুমধাড়াক্কা ব্যাটিং বেশ কার্যকরী হওয়ার কথা। জাতীয় দলেও কি দেখা যাবে জিসানকে? জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জিসানকে দলে নেওয়ার ভাবনা উড়িয়ে দেননি। তবে তাকে আরেকটু সময় দিতে চান লিপু। 




এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরের দিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক লিপু বলেছেন, ‘আমরা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচন করতে গেলে সেখানে বেবি উইলোও আসে, ম্যাচিউরড উইলোও আসে। আমি ক্রিকেট ব্যাটের কথা বলছি। সবার দিকেই নজর থাকে। বেবি উইলো যদি থাকে ভালো, আমরা সেভাবেই জিসানের দিকে নজর রাখছি। আমরা কাউকে ইজি এক্সেসও দিতে চাইছি না যেন পরে দ্রুত আবার বাদ দিতে হয়। ঘরোয়া ক্রিকেটে খেলে তারা প্রস্তুত থাকুক আন্তর্জাতিক ক্রিকেটেও যেন ট্রান্সফর্মেশনটা ভালো হয়।’




টপ এন্ডে সেমির আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টাইগারদের হয়ে ৬ ইনিংসে সর্বোচ্চ ২০৮ রান করেছেন জিসান আলম। হাঁকিয়েছেন ২ ফিফটি, স্ট্রাইকরেট প্রায় ১৩৯।

Post a Comment

Previous Post Next Post