তাসকিনের 'আ''গু''নে' অল্প রানে থেমে গেল নেদারল্যান্ডসের ইনিংস!

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই বেশ চাপে ছিল ডাচরা। শেষ পর্যন্ত ১৩৬ রানেই থেমেছে তাদের ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি ডাচদের। দলের ২৫ রানের মাথাতেই ভাঙে ওপেনিং জুটি। ওপেনার ম্যাক্স ও’দোদ ফিরেছেন ১৫ বলে ২৩ রান করে। আরেক ওপেনার বিক্রমজিত সিং ১১ বলে ৪ রান করে বিদায় নেন। ৩৮ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে নেদারল্যান্ডস। দুই ডাচ ওপেনারকেই ফিরিয়েছেন তাসকিন আহমেদ।

দুই ওপেনারকে হারিয়ে আরও ধুঁকেছে নেদারল্যান্ডস। তিনে নামা তেজা নিদামানুরু ক্রিজে টিকে ছিলেন। চারে নামা অধিনায়ক স্কট এডওয়ার্ডস খেলেন ৭ বলে ১২ রানের ইনিংস। নিদামানুরু ২৬ বলে ২৬ রান করে বিদায় নেন। দুজনকেই ফিরিয়েছেন সাইফ হাসান। এরপর ১৪ বলে ১৫ রান করা শারিজ আহমেদকে ফেরান মুস্তাফিজুর রহমান। নিয়মিত বিরতিতে ডাচদের উইকেট তুলেছেন টাইগার বোলাররা। ফলে ক্রিজে থিতু হতে পারছিলেন না কেউ। শেষ দিকে নিজের টানা দুই ওভারে কাইল ক্লেইন এবং নোয়াহ ক্রসকে ফেরান তাসকিন। অলআউটের দিকে আগাতে থাকে নেদারল্যান্ডস।

শেষ দিকেও ধুঁকেছে ডাচরা। পুরো ২০ ওভার খেললেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অত বেশি রান বোর্ডে তুলতে পারেনি নেদারল্যান্ডস। শেষ ওভার থেকে এসেছে ১২ রান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় ডাচরা। আরিয়ান দাত ৮ বলে ১৩ রান করে টিকে ছিলেন। ১৪ বলে ১৬ রান করে আউট হয়েছেন টিম প্রিঙ্গল। 

বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ২ উইকেট নেন সাইফ হাসান। মুস্তাফিজুর রহমান শিকার করেছেন ১ উইকেট। 

Post a Comment

Previous Post Next Post