বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ‘পঞ্চপাণ্ডব’-এর একজন হিসেবেই পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ম্যাচে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন, অসাধারণ ইনিংস খেলে জয় এনে দিয়েছেন বাংলাদেশকে। কিন্তু ক্যারিয়ারের এক পর্যায়ে এসে এমন অবহেলা আর অবমাননার শিকার হতে হয়েছিলো তাকে, যা সত্যিই ব্যথিত করেছে তার ভক্ত-সমর্থকদের।
রিয়াদ যখন জাতীয় দল থেকে বাদ পড়েন, তখনো তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন ফিট থাকতে এবং আবারও দলে ফেরার। কিন্তু বিসিবির তৎকালীন সিদ্ধান্তে তাকে এমনকি প্র্যাকটিস করার সুযোগও দেয়া হয়নি। অনুশীলনের অনুমতি না পেয়ে দারুণ ক্ষুব্ধ হয়েছিলেন তিনি। এতটাই আঘাত পেয়েছিলেন যে, দেশ ছেড়ে স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন মাহমুদউল্লাহ।
এই তথ্য উঠে এসেছে তার বন্ধু হিরার মুখে, যিনি সম্প্রতি এক পডকাস্টে বিসিবির আগের বোর্ডের এই অন্ধকার দিকটি প্রকাশ করেন। হিরার দাবি, রিয়াদকে শুধু বাদ দেওয়াই নয়, বরং ইচ্ছাকৃতভাবে তাকে প্র্যাকটিস সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল। উদ্দেশ্য ছিল তাকে ক্রিকেট থেকে পুরোপুরি সরিয়ে দেয়া।
বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচে অবদান রাখা এক সিনিয়র খেলোয়াড়কে এভাবে অসম্মান করা—তা এখনো ভক্তদের কাছে এক বড় প্রশ্নচিহ্ন। সমর্থকরা জানতে চাইছেন,
👉 কে বা কারা পরিকল্পিতভাবে মাহমুদউল্লাহকে ফিরতে দিল না?
👉 কেনই বা এমন অন্যায় আচরণের শিকার হতে হলো তাকে?
এমন প্রশ্নের উত্তর হয়তো এখনো অজানা, তবে একটি বিষয় স্পষ্ট—মাহমুদউল্লাহর প্রতি এই অবহেলা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় হয়ে থাকবে।

Post a Comment