বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার তিনি ফিরছেন ভিন্ন ভূমিকায়। ক্রিকেট মাঠে ব্যাট হাতে নয়, বরং নতুন দায়িত্বে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
সূত্র বলছে, আসন্ন বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তামিম। ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘদিন ধরে দেশের হয়ে অবদান রাখা এই তারকা এবার প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চান।
খুব শীঘ্রই এ বিষয়ে তামিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ভক্ত ও সমর্থকদের কাছে বিষয়টি নিঃসন্দেহে এক বড় চমক, কারণ তারা এবার দেখতে যাচ্ছেন ক্রিকেটার তামিম নয়, বরং ক্রিকেট প্রশাসক তামিমকে।

Post a Comment