এশিয়া কাপের আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করে আবারও নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটারের ঝলকে প্রতিপক্ষকে দিশেহারা করেছেন তিনি। মাত্র ৩ ওভার বোলিং করেই দিয়েছেন ১২টি ডট বল, খরচ করেছেন মাত্র ১৪ রান এবং নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।
অনেকে ভেবেছিলেন পিচ ধীরগতির ছিল বলেই বোলাররা সুবিধা পাচ্ছিলেন। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। এই একই উইকেটে প্রথম ইনিংসে সৌম্য সরকাররা ব্যাট হাতে তুলেছিলেন ২০৩ রান। ব্যাটিং সহায়ক পিচেও মুস্তাফিজের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ এবং কাটারের ধার ব্যাটারদের স্বস্তি দেয়নি এক মুহূর্তের জন্যও।
এশিয়া কাপের আগে মুস্তাফিজের এই ছন্দ বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজ যদি নিজের পুরনো ছন্দে ফেরেন, তবে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য এটি হতে পারে ভয়ংকর সতর্কবার্তা।

Post a Comment