মিরপুরে জু''য়া'''ড়ি'''দে''র আ''স্তা''না! ছাদ ভাড়ায় লাখ টাকা, বিসিবির হাত গুটিয়ে বসে!

 



মিরপুর স্টেডিয়ামের আশেপাশে যেসব বিল্ডিং থেকে সরাসরি খেলা দেখা যায়, সেগুলোই এখন হয়ে উঠেছে জুয়াড়িদের মূল আস্তানা। সবচেয়ে আলোচিত হলো ব্রডকাস্টিং ক্যামেরার পিছনের বিল্ডিংগুলোর ছাদ, যেখানে একেকটা ছাদের ভাড়া পৌঁছে গেছে লাখ টাকায়!




এই ছাদগুলো ভাড়া নিয়ে লাইভ বেটিংয়ের আসর বসানো হয়। শোনা যায়, ছাদভাড়া দিয়ে যারা জুয়ায় বসেছে তারা কয়েকগুণ অর্থ হাতিয়ে নিচ্ছে—কেউ কেউ ২০-৩০ গুণ পর্যন্ত মুনাফা করেছে।




অবাক করা ব্যাপার হলো, বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট সবকিছু জানলেও তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না। কারণ এই ঘটনা ঘটছে স্টেডিয়ামের বাইরে, যেখানে তাদের ক্ষমতা কার্যত সীমাবদ্ধ।



প্রশ্ন হলো—বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে এই জুয়ার সাম্রাজ্য বন্ধ করবে কে?

Post a Comment

Previous Post Next Post