আগামীকাল ঢাকায় আসছেন ইংল্যান্ডের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটে (আকু) পরামর্শক হিসেবে এক বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন তিনি।
ক্রিকেটে দুর্নীতি দমনে বিশ্বজুড়ে যিনি ইতিমধ্যেই নাম কুড়িয়েছেন, এবার তার দায়িত্ব হবে আকুর কর্মকর্তাদের গাইড করা, দুর্নীতির ফাঁকফোকর চিহ্নিত করা এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে সঠিক পথে রাখা।
বিসিবির প্রত্যাশা, মার্শালের অভিজ্ঞতা ও কঠোর নজরদারিতে এবার বোর্ড বুঝতে শিখবে— আসলে “কতো ধানে কতো চাল”!

Post a Comment