৪৬ বছর বয়সে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়ে ক্রিকেট বিশ্ব কাঁপালেন ইমরান তাহির!

 

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকে বিদায় জানান ইমরান তাহির। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যদিও একই বছর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। তবে ৪৬ বছর বয়সী তাহির এখনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন। সেখানেই ফাইফারের বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার এই তারকা লেগস্পিনার।  


শনিবার (২৩ আগস্ট) ভোরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সকে ৮৩ রানে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। যেখানে ৪ ওভারে ১ মেইডেনসহ ২১ রানে ৫ উইকেট শিকার করেছেন গায়ানার অধিনায়ক তাহির। এই নিয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচবার ৫ উইকেট শিকার করেছেন তিনি, যার তিনটাই এসেছে বয়সের কোটা ৪২ পার করার পর। 


এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ফাইফার পূর্ণ করলেন তাহির। এই তালিকায় তার পাশে আছেন চারজন- সাকিব আল হাসান, শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও ভুবনেশ্বর কুমার। তারাও সমান ৫ বার করে ওই কীর্তি গড়েন। ফাইফারের রেকর্ডে সবার শীর্ষে ডেভিড ভিসা। তিনিই একমাত্র ফরম্যাটটিতে ৭ বার ফাইফার নিয়েছিলেন।



এদিকে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী (৪৬ বছর ১৪৮ দিন) হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এই রেকর্ডে সবার শীর্ষে পূর্ব-আফ্রিকার দেশ মালাওয়ির বোলার মোয়াজ্জেম আলি বেগ। ২০০৪ সালে তিনি ক্যামেরুনের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তাকে সবচেয়ে বয়স্ক হিসেবে ফাইফার নেওয়ার কথা বললেও, তার বয়সটা উল্লেখ করেনি। এদিকে, সবচেয়ে বয়সী অধিনায়ক হিসেবে তাহির টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন।


অন্যদিকে, ক্রিকেটের বাইবেল–খ্যাত উইজডেনের তথ্যমতে, ইমরান তাহির সর্বোচ্চ বয়সী হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফারের বিশ্বরেকর্ড গড়লেন। তাদের হিসাবমতে, তাহিরের পর কুক আইল্যান্ডের বোলার তোমাকানুতে রিতাওয়া ৪৬ বছর ২৯৯ দিন বয়সে ২০২২ সালে ফিজির বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নেন। এ ছাড়াও বিশ্বের প্রথম (নারী-পুরুষ উভয় ক্রিকেটে) কোনো বোলার হিসেবে ৪০ বছরের পর তিনবার ফাইফার পেয়েছেন ইমরান তাহির।

Post a Comment

Previous Post Next Post