স্কোয়াড ঘোষণা করল এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ!
আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ইতোমধ্যে বাংলাদেশ তাদের স্কোয়াড প্রকাশ করেছে, এবার গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হংকংও তাদের ২০ সদস্যের দল ঘোষণা করেছে।
বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো পারফর্ম করার প্রত্যয়ে হংকং তাদের প্রস্তুতি শুরু করেছে। আসন্ন এই টুর্নামেন্টে খেলতে আগামী ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে দলটি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর নিয়ম অনুযায়ী, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জনের বহর নিয়ে এশিয়া কাপে অংশগ্রহণ করা যাবে। তবে, অতিরিক্ত সদস্য নিতে হলে তাদের বোর্ডের খরচে যেতে হবে।
হংকং দলের কোচ কুশাল সিলভা জানিয়েছেন, স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দেখে নিতেই তারা ২০ সদস্যের দল ঘোষণা করেছেন। ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফে নেপালকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে হংকং।
এশিয়া কাপের জন্য হংকং স্কোয়াড-
ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, নিয়াজাকাত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েতজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু,আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ এবং মোহাম্মদ ওয়াহিদ।

Post a Comment