মা'রা গেছেন লেগী অলরাউন্ডার রশিদ খানের..ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!
আফগানিস্তান ক্রিকেটের সুপারস্টার লেগ স্পিনার ও অলরাউন্ডার রশিদ খান শোকাহত। বুধবার তার বড় ভাই হাজী আব্দুল হালিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রশিদ খান নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন –
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতি দুঃখের সাথে জানাচ্ছি আমার বড় ভাই হাজী আব্দুল হালিম অসুস্থতায় ইন্তেকাল করেছেন। আমার সকল আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে অনুরোধ, দোয়ায় তাকে স্মরণ করবেন।”
বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড গড়ার দিনে এমন শোক সংবাদে রশিদ ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর বিষাদ। ক্রিকেট অঙ্গনসহ ভক্ত-সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রশিদ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
আল্লাহ্ তাআলা রশিদের ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করুন। আমিন।

Post a Comment