জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে নতুন করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। মূলত গত বছর আন্দোলনের সময় তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের দেওয়া এক বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি ঘিরেই আবার শুরু হয়েছে সমালোচনার ঢেউ।
তবে এই পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
এক সাক্ষাৎকারে সুজন জানান, আমরা সবাই বলি যে দেশ আগে, তাহলে সাকিব কেন আগে না? সাকিব তো দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রোডাক্ট। সাত মাস থেকে সতেরো বছর বড়? মানুষ ভুল করতেই পারে, ভুল না দেখে ভালো দিকটা আমরা দেখিনা কেন?
সুজনের এমন মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয়—যার ব্যাটে-বলে বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে পরিচিত, তার কিছু ভুল দিয়ে পুরো অবদান মুছে দেওয়া কখনোই ন্যায্য বিচার হতে পারে না।

Post a Comment