এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ছিলেন তিনি। ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন, এমনকি সিলেট ক্যাম্পেও ছিলেন নিয়মিত। টানা পরিশ্রম করেছেন আসন্ন টুর্নামেন্টে খেলার লক্ষ্য নিয়েই। কিন্তু শেষ পর্যন্ত মূল স্কোয়াড ঘোষণার তালিকায় জায়গা হলো না সাবেক টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
এশিয়া কাপের মূল দলে না থাকায় ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজেও খেলার সুযোগ মিলছে না তার। এক অর্থে দলে না থাকার আক্ষেপই যেন ঘুরে দাঁড়ানোর নতুন প্রেরণা হয়ে উঠেছে শান্তর জন্যে।
দলের বাইরে থাকার হতাশা কাটিয়ে এখন নতুন চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করেছেন তিনি। জাতীয় লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি সংস্করণে নিজেকে ঝালিয়ে নিতে রাজশাহী রওনা দিয়েছেন শান্ত। শুক্রবার রাতেই তিনি যোগ দিয়েছেন রাজশাহী দলের ক্যাম্পে।
👉 জাতীয় দলে ফেরার পথটা হয়তো সহজ হবে না, তবে নিজের ফর্ম ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যেতে চান শান্ত।

Post a Comment