সাকিবের ভাগ্য খুলে গেল ওয়েস্ট ইন্ডিজে!

 

ওয়েস্ট ইন্ডিজে সুখবর মিলল সাকিবের!


স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগের ম্যাচেই বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে উজ্জীবিত সাকিবের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে তারা টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে, বৈরি আবহাওয়ার কারণে অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটিও বল মাঠে গড়াতে পারেনি।



বাংলাদেশ সময় সোমবার (১৮ আগস্ট) ভোর পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম। কিন্তু তুমুল বৃষ্টি এবং মাঠের অবস্থা খারাপ হওয়ায় খেলা শুরু হতে পারেনি। অ্যান্টিগার স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় যা পরে বড় আকার ধারণ করে। কাভার দিয়ে পিচ ঢেকে ফেলা হয় এবং ৩৬ মিনিট পর বৃষ্টি থেমে যায়। একাধিকবার মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।



এর ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসে সাকিব আল হাসানের অ্যান্টিগা। এবারের সিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে অ্যান্টিগা। তাদের একটি জয় এবং একটি হার রয়েছে। আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট এখন ৩। পয়েন্ট তালিকার দুই, তিন এবং চারে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস, প্রত্যেকের পয়েন্ট ২। গায়ানা তাদের একমাত্র ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৫ উইকেটে হারিয়েছে, ১৬ বল হাতে রেখে।


ত্রিনবাগো ও সেন্ট কিটসের নেট রানরেট যথাক্রমে +০.৬০০ এবং +০.২১১। ত্রিনবাগো এক ম্যাচ খেলেছে, সেন্ট কিটস তিনটি ম্যাচ খেলেছে। সেন্ট লুসিয়া ১ পয়েন্ট নিয়ে পাঁচে, আর ছয়ে রয়েছে বার্বাডোজ রয়্যালস, যারা এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।


সিপিএলে এবার তিন বছর পর ফিরে এসেছেন সাকিব আল হাসান। তবে ফেরার পর এখন পর্যন্ত খুব একটা নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব। টুর্নামেন্টে তিনি এখন পর্যন্ত কোনো উইকেট পাননি এবং ব্যাটিংয়ে তার গড় মাত্র ১২, স্ট্রাইকরেট ৮২.৭৫। মাত্র একটি চার মেরেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post