শাহীনের বিরুদ্ধে ব্যবস্হা নেবে পিসিবি, বাদ পড়বেন বাংলাদেশ সিরিজে



টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে। এর আগে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্টে উঠে এসেছে গুরুতর অভিযোগ, দলের মধ্যে গ্রুপিং কথার পাশাপাশি এসেছে শাহীন শাহ আফ্রিদির কোচদের সঙ্গে অসদাচরণের অভিযোগ। এ বিষয়ে শাহীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে যাচ্ছে পিসিবি। 


পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে রিপোর্ট দিয়েছেন প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ। সেখানে জানা যায়, কোচদের বিপক্ষে শাহীনের অসদাচরণের ঘটনা। জানা গেছে, আফ্রিদি ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়েছিলেন।


ঘটনাটি ঘটেছিল মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফরে। হেডিংলিতে পাকিস্তানের নেট অনুশীলনে আফ্রিদিকে বারবার ‘নো’ বল করতে দেখে তাঁকে সতর্ক হতে বলেন ইউসুফ। আফ্রিদি তাতে কর্ণপাত না করলে ইউসুফ তাকে বারবার একই সতর্কতা দিতে থাকেন। সূত্রটি ঘটনার বর্ণনা দিয়ে বলে, ‘আফ্রিদি রেগে গিয়ে ইউসুফকে বলেন, আমাকে আমার কাজ করতে দিন। আপনি আপনার কাজ করুন।’


জবাবে ইউসুফ বলেন, কোচ হিসেবে তিনি নিজের কাজটিই করছেন। এ নিয়ে দুজনের বাক্যবিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দলের সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ আফ্রিদিকে তার আচরণের জন্য তিরস্কার করেন এবং দলের সবার সামনে ইউসুফের কাছে ক্ষমা চাইতে বলেন। ‘এটা আসলে হুট করে উত্তেজনা তৈরির মুহূর্ত, যা সাধারণভাবেই ঘটে। বিষয়টা ওখানেই শেষ হয়ে গিয়েছিল’, মন্তব্য সূত্রটির।


এ কারণে শাহীনের বিরুদ্ধে ব্যবস্হা নিতে যাচ্ছে পিসিবি। শৃঙ্খলাঙঙ্গের পরও শাহীনের বিরুদ্ধে ব্যবস্হা না নেওয়ার তদন্ত করবে পিসিবি। এরইমধ্যে বরখাস্ত করা হয়েছে সাবেক দুই ক্রিকেটারকে।


বাংলাদেশের বিপক্ষে শাহীনের পাশাপাশি আরো দুই বা তিনজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। ঘরোয়া লিগের পারফর্মারদের এই সিরিজে সুযোগ দিতে চায় পাকিস্তান। সিরিজের আগে রাওয়ালপিন্ডিতে ক্যাম্প করবে পাকিস্তান। ২০২০ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজ শুরু আগামী ২১ আগস্ট।


Post a Comment

Previous Post Next Post