শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সোহান ।

 



কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা দেশ। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে ভয়াবহ সংঘর্ষ। প্রতিদিন সেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করছে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬ জন। আহত হয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থী।


আন্দোলনকারীদের নিয়ে নানা রকম বিবৃতি ও নিজেদের মতামত তুলে ধরছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের নায়ক-গায়ক ও ক্রীড়াবিদরা। পিছিয়ে নেই জাতীয় দলের সাবেক-বর্তমান ক্রিকেটাররাও।


নীরবতা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

 ✪ আরও পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পোস্টে দেশজুড়ে তো 'ল' পা' ড় !

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধের কথা। 


নিজের অফিসিয়াল পেজে সোহান লিখেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।’


Post a Comment

Previous Post Next Post