রোহিতের জাদুকরী সিদ্ধান্তে ৬০ দিন পর বিশ্বকাপ জয় ভারতের




ভারতের ১৫ সদস্যের দলে চারজন স্পিনার! দল ঘোষণার পর রোহিত শর্মা এই সিদ্ধান্তের কারণ জানাতে চাননি। বলেছিলেন, "পরিকল্পনা আছে, কিন্তু এখনই বলব না।"


এই রহস্যময় পরিকল্পনাই শেষমেশ প্রতিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নিল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আক্সার প্যাটেল ও কুলদীপ যাদব ছয়টি উইকেট দখল করেন। আর ফাইনালে পেসারদের দাপটে ভারত জিতে নেয় শিরোপা।


৩০ এপ্রিল ভারতীয় ক্রিকেট বোর্ড যখন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে, সেখানে চারজন স্পিনার ছিলেন। আক্সার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহাল। প্রথম থেকেই মনে করা হচ্ছিল আক্সার ও জাদেজাকে একসঙ্গে খেলানো হবে না এবং কুল-চা জুটিকে দেখা যাবে। কিন্তু বিশ্বকাপের একটিও ম্যাচে চাহালকে খেলানো হয়নি।


রোহিতের পরিকল্পনা এতটাই সফল ছিল যে প্রতিপক্ষ দলগুলির জন্য তা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। তিনি দলে চারজন স্পিনার চেয়েছিলেন, এবং এখন তা পরিষ্কার কেন। এই তিন স্পিনার মিলে ১৯টি উইকেট নেন, যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিনারদের দাপট উল্লেখযোগ্য ছিল।

কুলদীপ ৪ ম্যাচে ১০টি উইকেট নেন, সুপার ৮-এর পর থেকে তিনি খেলতে শুরু করেন। কোনো দলই তার বিরুদ্ধে বড় রান করতে পারেনি। আক্সার ৭ ম্যাচে ৮টি উইকেট দখল করেন। জাদেজা যদিও ফর্মে নেই, একটি মাত্র উইকেট নিতে পেরেছেন, কিন্তু রান দেননি, যার ফলে ব্যাটারদের উপর চাপ তৈরি হয়েছে।


রোহিতের পরিকল্পনা সফল হয়েছে। প্রতিপক্ষ দলগুলো ভারতীয় স্পিনারদের বল বুঝতে হিমশিম খেয়েছে। অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতে রোহিতের মুখে চওড়া হাসি। তার সেই হাসি বুঝিয়ে দেয়, সমালোচকদের কথা উপেক্ষা করেও তিনি নিজের পরিকল্পনায় সফল হয়েছেন।



Post a Comment

Previous Post Next Post