বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর সুপার এইটে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যদিও গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩টি জিতে টাইগাররা চমৎকার পারফরমেন্স দেখিয়েছে, সুপার এইটের ৩টি ম্যাচেই হেরে গিয়েছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু ব্যাটারদের পারফরমেন্স ছিল সত্যিই হতাশাজনক। এ নিয়ে চারিদিকে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
এরই মাঝে বেরিয়ে এসেছে নতুন এক তথ্য। জানা গেছে, মিরাজকে বাদ দেওয়ার পেছনে কলকাটি নেড়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মিরাজকে বিশ্বকাপ দলে রাখা হয়নি তার কারণেই। এই নিয়ে বিসিবি বস পাপন খুবই অসন্তুষ্ট। তিনি জানতে চেয়েছেন কেন মিরাজকে দলে রাখা হয়নি।
মিরাজ এমন একজন ক্রিকেটার যিনি দলের প্রয়োজনের যে কোনো সময়ে ব্যাটিং করতে পারেন এবং একই সাথে ভালো অফ স্পিন করতে পারেন। এবারের বিশ্বকাপে মাহমুদউল্লাহ উইকেট থেকে ভালো সহায়তা পেয়েছেন, তাই মিরাজ হতে পারতেন ব্যাটারদের জন্য ত্রাস। মাহমুদউল্লাহ নিয়মিত বল না করেও ভালো পারফরমেন্স করেছেন, সেখানে মিরাজ তো একজন বোলিং অলরাউন্ডার।
মিরাজের টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দক্ষতা বহুবার প্রমাণিত হয়েছে। গত বিপিএলেও বরিশালের হয়ে তিনি দারুণ অলরাউন্ড পারফরমেন্স করেছেন। অথচ কোনো ধরনের পারফরমেন্স ছাড়াই দলে জায়গা পান সৌম্য সরকার, আর মিরাজ থেকে যান উপেক্ষিত।
মিরাজের উপেক্ষিত থাকার পেছনে সবচেয়ে বড় কারণ হলেন তামিম ইকবাল। তামিমের সাথে মিরাজের ভালো সম্পর্ক, অন্যদিকে হাথুরুসিংহের সাথে তামিমের সম্পর্ক তেমন ভালো নয়। তাই হাথুরু পরিকল্পনা করে মিরাজকে বাদ দিয়েছেন, যাতে তামিমের কাছে কোনো তথ্য ফাঁস না হয়।
বিপিএলে তামিমের সাথে বরিশালের হয়ে খেলে মিরাজ। সেখানে তার অধিনায়ক হওয়ার কথা ছিল। তামিম নিজেই মিরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন, যাতে তিনি জাতীয় দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন। তবে বরিশালের টিম ম্যানেজমেন্টের চাওয়াতে অধিনায়ক হন তামিম। মিরাজকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখা হলেও, হাথুরুসিংহের পরিকল্পনায় মিরাজকে বাদ দেওয়া হয়েছে।
বিশ্বকাপের আগে ভাইস ক্যাপ্টেন থাকা মিরাজকে ম্যাচ না খেলিয়ে বসিয়ে রাখা হয়, যাতে তিনি কোনো পারফরমেন্স করতে না পারেন। মিরাজ ঘরের মাঠে ভালো খেললে তাকে দলে নিতে বাধ্য হতে হবে, আর তা হাথুরুর জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। মিরাজ নোংরা রাজনীতি ও গ্রুপিংয়ের শিকার হয়েছেন। অন্যদিকে না পারফরম করেও শান্ত, লিটন, সৌম্য সরকারেরা দলে ঠিকে আছেন। এমনকি একজন তো জাতীয় দলে অধিনায়কও। বিসিবির চোখ কবে খুলবে, তা আল্লাহই জানেন।
.png)
Post a Comment