সেমিফাইনালের আগে ভারতের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ ।





অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 


ইনজামামের অভিযোগ, আর্শদ্বীপ সিং যেভাবে রিভার্স সুইং করাচ্ছিলেন তা নতুন বলে করা সম্ভব নয়। পুরোনো বলেই রিভার্স সুইং হয়। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে বল খুব বেশি পুরাতন হয় না। তাই তাতে রিভার্স সুইং করানো কঠিন। 



সাবেক পাক অধিনায়ক বলেন, ‘আর্শদ্বীপ বল করার সময় রিভার্স সুইং পাচ্ছিল। বল তখনও নতুন। এত তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায়? ১২-১৩ ওভার থেকেই বল রিভার্স সুইং করছিল। আম্পায়ারদের চোখ খুলে রাখা উচিত।’ 


ইনজামাম উল হক দাবি করেন, এমন কিছু পাকিস্তানের বোলাররা করলে তা নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো। তিনি বলেন, ‘রিভার্স সুইং নিয়ে আমাদের বেশ ভালো ধারণা রয়েছে। যদি আর্শদ্বীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তার মানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post