বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুললেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁকে ঘিরে কোনো বিভ্রান্তি তৈরি হোক সেটা চান না।
তামিম বলেন, “আমি একজন ক্রিকেটার, কোনো সন্ত্রাসী নই। বুলবুল ভাই সবকিছু খোলাসা করুন, যেন কোনো প্রশ্ন না থাকে।”
তিনি আরও যোগ করেন, “হুমকির ঘটনা যদি সত্যিই ঘটে থাকে, নম্বরটা তাঁর কাছেই থাকার কথা। আমাদের গোয়েন্দা সংস্থা কলকারীকে খুঁজে বের করার মতো যথেষ্ট সক্ষম। তাই কোনো তথ্য গোপন না করে চিঠিতেই নম্বরটি স্পষ্ট করে লিখুন।”
তামিমের এমন বক্তব্যে বিসিবি নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। একদিকে আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিয়ে শঙ্কা, অন্যদিকে তামিমের স্বচ্ছ ব্যাখ্যার দাবি—এই দুই মিলে ক্রিকেট মহলে তৈরি হয়েছে টানটান পরিস্থিতি।

Post a Comment