ম্যাচ হারলেও বিশ্বরেকর্ড গড়ে ৩১ বছরের ইতিহাস ভাঙলেন সাইফ হাসান!

 

ম্যাচ হারলেও ব্যাট হাতে ইতিহাস গড়লেন সাইফ হাসান। ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচে বাংলাদেশের অন্য ব্যাটাররা ব্যর্থ হলেও অদম্য লড়াই চালিয়ে যান তিনি। ৫১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংসে ৫ ছক্কা ও ৩ চার হাঁকান এই ওপেনার। তার ব্যাটিংয়েই শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে টিকে ছিল বাংলাদেশ।




এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে আলোচনায় আসেন সাইফ। মাত্র ৩ ম্যাচে ১৬০ রান করে তিনি উঠে এসেছেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে। তার ব্যাটিং গড় এখন ৫৩.৩৩।




তালিকায় তার ওপরে আছেন শুধু ভারতের অভিষেক শর্মা (৫ ম্যাচে ২৪৮ রান)। অন্যদিকে বাংলাদেশের আরেক তরুণ তাওহীদ হৃদয়ও ১৩৪ রান নিয়ে আছেন সেরা পাঁচে। ধারাবাহিক ব্যর্থতার মাঝেও সাইফের এই ফর্ম বাংলাদেশ দলের জন্য বড় প্রাপ্তি।

Post a Comment

Previous Post Next Post