কোথায়, কিভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ!

 



রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজের তিনটি ম্যাচই। সিরিজের খেলা দেখার জন্য এবারও দর্শকদের জন্য টিভির পাশাপাশি থাকছে অনলাইনে খেলা দেখার ব্যবস্থা।




সিরিজের ব্রডকাস্টার হিসেবে থাকছে দুই বাংলাদেশি টিভি টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া অনলাইনে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। পাকিস্তানেও খেলা দেখাবে ট্যাপম্যাড। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পারবেন। এক বছর পিছিয়ে যাওয়া ভারত সিরিজের বদলে নেদারল্যান্ডস সিরিজ খেলছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি। পরের বিশ্বকাপ হবে উপমহাদেশের দুই দেশ ভারত এবং শ্রীলঙ্কায়। তার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ ডাচদের সামনে। আগামীকাল ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।



একনজরে বাংলাদেশের স্কোয়াড :


লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন। নেদারল্যান্ডসের স্কোয়াড :


ম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং , কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।


Post a Comment

Previous Post Next Post