নারী ওয়ানডে বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন হলো বাংলাদেশ-ভারত ম্যাচসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলার। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সাম্প্রতিক দুর্ঘটনার কারণে ভেন্যুটি বাদ দেয়া হয়েছে। ফলে ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। শুরুতে পাঁচ ভেন্যুর মধ্যে বেঙ্গালুরু একটি ছিল। তবে আইপিএল শিরোপা উদযাপনকালে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়। পরে ঘরোয়া প্রতিযোগিতা ও বিশ্বকাপ দুই ক্ষেত্রেই চিন্নাস্বামী স্টেডিয়ামকে বাদ দেয়া হয়।
পরিবর্তিত সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ ভারত-শ্রীলঙ্কা (৩০ সেপ্টেম্বর) ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (৩ অক্টোবর) সরিয়ে নেয়া হয়েছে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে। এছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে।
নতুন সূচিতে নাভি মুম্বাইয়ে দুটি ম্যাচ হবে। ২৩ অক্টোবর হবে ভারত বনাম নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ।
অন্যদিকে টুর্নামেন্টের বাকি ভেন্যুগুলো অপরিবর্তিত রয়েছে- গুয়াহাটি, ইন্দোর, ভিশাখাপত্নম ও কলম্বো।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি (খেলা শুরু বিকেল সাড়ে ৩টায়)


Post a Comment