শেষ মুহুর্তে বড় চমক দিয়ে এশিয়া কাপের দলে ডাক পেলেন অংকন!

 



এশিয়া কাপের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিলেন মাহিদুল ইসলাম অংকন। তরুণ এই ব্যাটারকে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিষেকের আগেই তার সাহসী ব্যাটিং স্টাইল ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছে।



অংকনের ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। তিনি বলেন, “অংকন এখনও তরুণ, তবে ওর ভেতরে এক অসাধারণ ক্ষমতা আছে—প্রথম বল থেকেই ছক্কা হাঁকানোর সাহস ও দক্ষতা।”



ফলে আসন্ন এশিয়া কাপে তাকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। বিশেষ করে বড় ম্যাচে তার আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে ভিন্ন রূপে উপহার দিতে পারে বলে মনে করছে অনেকেই। শেষ পর্যন্ত মাঠে তার পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

Post a Comment

Previous Post Next Post